in

Byomkesh Hotyamancha Teaser : ফের সত্যান্বেষী হয়ে ফিরছেন আবির, মুক্তি পেলো ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র টিজার

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘বিশুপাল বধ’ গল্প অবলম্বনে তৈরি ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’।

ফের বড়পর্দায় ব্যোমকেশ হয়ে ফিরছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এবারের ছবির নাম ‘হত্যামঞ্চ’।ছবির ফার্স্টলুক আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশ্যে এল টিজার (Byomkesh Hotyamancha Teaser )

। ছবিতে আবির ছাড়াও রয়েছেন সোহিনী সরকার, পাওলি দাম, সুহোত্র মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, আরও অনেকে ।

সাতের দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে সিনেমার গল্প। সিনেমায় নায়িকা হিসেবে রয়েছেন পাওলি দাম (Paoli Dam)। রঙ্গমঞ্চে ঘটে যাওয়া খুনের রহস্যের কিনারা করতেই দেখা যাবে ব্যোমকেশ বক্সীকে । আর এই ছবিতে প্রথমবার অরিন্দম শীলের সঙ্গে কাজ করলেন পাওলি দাম। পরিচালক অরিন্দম শীলের সঙ্গে যৌথভাবে ছবি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ। আগামী ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’।

Report

Kuler Achaar Review: ‘কুলের আচার’ রিভিউ

কার স্বার্থে ব্যাংক বেসরকারিকরণ কেন্দ্রীয় সরকারের কাছে সাধারণ মানুষের প্রশ্ন