সৌভিক ভট্টাচার্যের নতুন ছবিতে জুটি বাঁধছেন অঙ্কুশ হাজরা ও দর্শনা বণিক।রবিবার হয়ে গেল ছবির শুভ মহরৎ। সেখানেই হাজির ছিলেন অঙ্কুশ , দর্শনা বণিক ও পরিচালক শৌভিক ভট্টাচার্য।ছবিতে স্পেশাল টাস্ক ফোর্স এর অফিসার অঞ্জন সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করছেন অঙ্কুশ ।

অঙ্কুশের স্ত্রী ভূমিকায় দেখা যাবে দর্শনা বনিককে। ছবিতে স্থানীয় পুলিস অফিসার ইন্সপেক্টর মাইতির ভূমিকায় রয়েছেন অভিনেতা সুব্রত দত্ত। সিনেমার শ্যুটিং শুরু হচ্ছে ১৯ নভেম্বর থেকে।


