কলকাতায় নতুন ছবি ‘ডেঞ্জারাস’-এর প্রচার করে গেলেন পরিচালক রামগোপাল বর্মা ।
এই প্রথমবার দুই সমকামী নারীর প্রেমের সাক্ষী থাকবেন বড়পর্দার দর্শকরা, এমনই দাবি পরিচালকের ।

এই ছবিতে মুখ্য দুই নারী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় এবং অপ্সরা রানি ।রাম গোপালের ছবিতে মনের মতো ভূমিকা পেয়ে দুই নায়িকাই খুশি।
নয়না বলেন, এ ছবিতে তাঁর সহকর্মী অপ্সরার সঙ্গে এত বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে তাঁদের কোনও অসুবিধে হয়নি। প্রথমে যদিও দুজনেই সমকামী প্রেমিকার অভিনয় করতে গিয়ে একটু হেসে ফেলছিলেন।



