in

Haami 2 Trailer: শিশু দিবসে প্রকাশ্যে এল ‘হামি ২’-এর ট্রেলার

পর্দায় ফিরছে লাল্টু-মিতালি জুটি। তবে এবার তাঁদের নতুন সংসার। মিস্টার অ্যান্ড মিসেস মণ্ডল হিসাবে থাকছেন তাঁরা। দুই ছেলেকে নিয়ে ভরাট সংসার দুজনের। সোমবার শিশুদিবসে সামনে এল পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘হামি ২’-এর ট্রেলার (Haami 2 Trailer)

ছবিতে লাল্টু ও মিতালীর চরিত্রে ফের দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরীকে।
এবার হামির তিন খুদে শিল্পীর ভূমিকায় রয়েছেন ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরী।-এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত।

এই ছবিতে ক্যামিও চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনিও হাজির ছিলেন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে।

এই বছর ক্রিসমাসে বড়পর্দায় মুক্তি পাবে হামি ২।

Report

মার্কস অ্যান্ড স্পেনসারের 95তম স্টোর চালু করতে শহরে মৌনি রায়

Varun Dhawan, Kriti Sanon and team Bhediya howl over Kolkata